দীর্ঘ বিরতি পেরিয়ে আবারও বড় পর্দায় ফিরছেন বলিউড অভিনেত্রী এশা দেওল। আসন্ন অ্যাকশন-ড্রামা সিনেমা 'প্রতাপ'-এ পুনমের চরিত্রে দেখা যাবে তাঁকে। ইতিমধ্যে প্রকাশ্যে এসেছে সিনেমাটিতে এশার প্রথম ঝলক।
চরিত্রটির মধ্য দিয়ে বিশ্বাসভঙ্গ, আত্ম-অনুসন্ধান এবং নিজের ভেতরের শক্তি আবিষ্কারের এক নতুন যাত্রা তুলে ধরতে চলেছেন অভিনেত্রী। প্রাথমিক ঝলকেই স্পষ্ট, পুনমের এই যাত্রা আবেগ ও আত্ম-উপলব্ধির এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে উঠতে চলেছে।
প্রদীপ রঙ্গওয়ানী ও ইউভি ফিল্মস প্রযোজিত এই সিনেমায় পুনমের কাছে পরিবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাঁর জীবন আবর্তিত হয় এমন একজন মানুষকে ঘিরে, যার ওপর তিনি সবচেয়ে বেশি আস্থা রাখেন। কিন্তু সেই বিশ্বাসের ভিত যখন নড়বড়ে হয়ে যায়, তখনই শুরু হয় তাঁর জীবনের কঠিন অধ্যায়।
এর আগে 'প্রতাপ'-এর মোশন পোস্টার প্রকাশ করেছিলেন নির্মাতারা। সেখানে অমিত সাধকে দেখা গেছে একজন দক্ষ এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে। ক্ষমতা, ন্যায়বিচার এবং ব্যক্তিগত সিদ্ধান্তের পরিণতিকে কেন্দ্র করে এগোবে সিনেমার গল্প।
ব্যক্তিগত সংঘাতের পাশাপাশি এতে থাকবে টানটান নাটকীয়তা। সেই প্রেক্ষাপটে এশার পুনম চরিত্রটি গল্পে আবেগের ভিন্ন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।
সচিন সরাফের লেখা ও পরিচালনায় 'প্রতাপ'-এ এশা দেওল ও অমিত সাধ ছাড়াও অভিনয় করছেন তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজি। বড় পর্দায় 'প্রতাপ' মুক্তি পাবে আগামী ২০ নভেম্বর।
উল্লেখ্য, বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনীর কন্যা এশা দেওল একসময় নিয়মিত বড় পর্দায় কাজ করেছেন। দীর্ঘ বিরতির পর 'প্রতাপ'-এর মাধ্যমে তাঁর এই ফেরা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
বলিউডের কিংবদন্তি অভিনেত্রী হেমা মালিনীর কন্যা এশা দেওল একসময় নিয়মিত বড় পর্দায় কাজ করেছেন। দীর্ঘ বিরতির পর 'প্রতাপ'-এর মাধ্যমে তাঁর এই ফেরা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।
'প্রতাপ'-এ এশার বিপরীতে দেখা যাবে অমিত সাধকে, যিনি একজন দক্ষ এনকাউন্টার স্পেশালিস্টের চরিত্রে অভিনয় করছেন। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তিগমাংশু ধুলিয়া, সীমা বিশ্বাস ও মিলিন্দ গুনাজি।
সিনেমাটির ট্রেলার এখনো প্রকাশিত হয়নি। ২০ নভেম্বর মুক্তির আগে প্রথম ঝলকের পর দর্শক এখন ট্রেলারের অপেক্ষায়।
